Thursday, June 28, 2012
Thursday, June 21, 2012
সেলফোন বিলে উৎস কর নিয়ে অর্থমন্ত্রী ও অপারেটর বৈঠক
সেলফোন বিলে উৎস কর নিয়ে অর্থমন্ত্রী ও অপারেটর বৈঠক
॥ টেকজুম২৪ ডটকম রিপোর্ট ॥ প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেটে সেলফোন বিলের ওপর ২ শতাংশ হারে উৎস কর কর্তনের যে প্রস্তাব রাখা হয়েছে, তা পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত ২০ জুন বুধবার সেলফোন অপারেটরদের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন অর্থমন্ত্রী।
॥ টেকজুম২৪ ডটকম রিপোর্ট ॥ প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেটে সেলফোন বিলের ওপর ২ শতাংশ হারে উৎস কর কর্তনের যে প্রস্তাব রাখা হয়েছে, তা পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত ২০ জুন বুধবার সেলফোন অপারেটরদের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন অর্থমন্ত্রী।
সাফায়ার ৭ সিরিজের সব মডেলের গ্রাফিক্স কার্ডবাজারে
সাফায়ার ৭ সিরিজের সব মডেলের গ্রাফিক্স কার্ডবাজারে
॥ টেকজুম২৪ ডটকম রিপোর্ট ॥ গেমার এবং যারা মাল্টিমিডিয়া ও হাই হ্যান্ড গ্রাফিক্সের কাজ করেন ইউসিসি তাদের চাহিদাকে সব সময়ই আলাদা মূল্যায়ন করে থাকে। সেই মূল্যায়ন থেকেই বিশ্ব বাজারের সর্বশেষ গ্রাফিক্স কার্ডগুলোর প্রায় সব মডেলই তাদের সংগ্রহে থাকে।
॥ টেকজুম২৪ ডটকম রিপোর্ট ॥ গেমার এবং যারা মাল্টিমিডিয়া ও হাই হ্যান্ড গ্রাফিক্সের কাজ করেন ইউসিসি তাদের চাহিদাকে সব সময়ই আলাদা মূল্যায়ন করে থাকে। সেই মূল্যায়ন থেকেই বিশ্ব বাজারের সর্বশেষ গ্রাফিক্স কার্ডগুলোর প্রায় সব মডেলই তাদের সংগ্রহে থাকে।
Tuesday, March 9, 2010
হার্ডডিক্স পার্টিশন করুন জিপার্টেড দ্বারা
হার্ডডিক্সেকে পার্টিশন করার অনেক জনপ্রিয় পার্টিশন ম্যানেজার আছে এর মধ্যে জিপার্টেড হচ্ছে ওপেস সোর্স, ফ্রি, লিনাক্স বেস্ড পার্টিশন ম্যানেজার। বেশীর ভাগ লিনাক্স ডিস্টোর সাথে জিপার্টেড পার্টিশন ম্যানেজার থাকে, তারপরেও আলাদা ভাবে জিপার্টেড লাইভ সিডি/ইউএসবি উপযোগী আএসও ফাইল পাওয়া যায়, যার দ্বারা লাইভ সিডি হিসাবে আপনি এই পার্টিশন ম্যানেজার ব্যবহার করতে পারবেন। জিপার্টেড দ্বারা যেকোন ড্রাইভ রিসাইজ (ডাটা না মুছে), মার্জ, ডিলিট, ফরম্যাটসহ পার্টিশনের সকল কাজই করা যায়। এমনকি অপারেটিং সিস্টেম ইনস্টল থাকা ড্রাইভকেও রিসাইজ করা যায়। এছাড়াও পার্টিশন (হুবহু) কপি পেস্ট করা যায়। লিনাক্স বেস্ড হবার ফলে এটি সকল অপারেটিং এর উপযোগী ফাইল সিস্টেম NTFS, FAT32, ext2, ext3, reiserfs ইত্যাদি সমর্থন করে এবং পার্টিশন/ফরম্যাট করা যায়। সফটওয়্যারটি বিনামূল্যে http://gparted.sourceforge.net/livecd.php থেকে ডাউনলোড করে সিডিতে রাইট করুন। এবার লাইভ সিডি দ্বারা কম্পিউটার বুট করুন এবং পার্টিশনের যাবতিয় কাজ করুন গ্রাফিক্যাল ইন্টারফেসে।
ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার
ইমেইল ক্লাইন্টের নাম আমরা সবাই শুনেছি অনেকেই আউটলুক, ইউডোরা, থান্ডারবার্ডের মত ইমেইল ক্লাইন্ট ব্যবহার করে থাকেন। মেইল ক্লাইন্টের মাধ্যমে পপ সুবিধা থাকা মেইলগুলো ওয়েব মেইল থেকে ডাউনলোড হয়ে মেইল ক্লাইন্টে চলে আসে ফলে ইন্টারনেট ছাড়াই ইমেইল পড়া এবং লিখে সেভ করে রাখা যায়। কিন্তু সমস্যা হচ্ছে মেইল ক্লাইন্টে ওয়েবমেইলগুলো ডাউনলোড হয় ফলে ওয়েবমেইলে তা আর থাকে না, অন্য কোথাও থেকে আর পড়াও যায় না। যদিও জিমেইল পপ সুবিধা সাথে অনলাইনে মেইলের কপি রাখার ব্যবস্থা আছে। ফলে জিমেইল ব্যবহাকারীরা পপ সক্রিয় করে অন্য মেইল ক্লাইন্ট ব্যবহার করলে যে সুবিধা পেয়ে থাকে তাই পাওয়া যাবে জিমেইল অফলাইন দ্বারা। মূলত এটা জিমেইলকে অনলাইনের সাথে অফলাইনের যোগসূত্র তৈরী করে দিয়েছে। অফলাইনে জিমেইল ব্যবহার করতে হলে গুগল গিয়ার ইনস্টল করতে হবে। এজন্য http://gears.google.com থেকে গুগল গিয়ার ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার জিমেইল খুলে সেটিংস থেকে Labs ট্যাবে যান এবং Offline এর Enable অপশন বাটন নির্বাচন করে Save Changes বাটনে ক্লিক করে সেভ করুন। সেভ হবার পরে জিমেইল পুনরাই সক্রিয়ভাবে লোড হবার পরে উপরের ডানে Offline0.2 এ ক্লিক করুন তাহলে Install offline access for Gmail ডায়ালগ বক্স আসবে এখানে Next করুন (যদি Gears Security Warning ডায়ালগ বক্স আসে তাহলে I trust this site চেক করে Allow বাটনে ক্লিক করুন।) এবং কোথায় কোথায় শটকাট নিবেন তা নির্বাচন করে Ok করুন, তাহলে ডাউনলোড (Finishing offline installation এবং পরে Synchronizing…) শুরু হবে। এটি মূলত ইউজারের Local Settings\Application Data এর মধ্যে সেভ হয়। সবশেষে Go into Flaky Connection Mode এ ক্লিক করুন। এরপরে ইন্টারনেট সংযোগ না থাকলেও তৈরী হওয়া শটকাটে ক্লিক করে অথবা https://mail.google.com/mail সাইটে গিয়ে মেইল পড়তে, লিখে সেভ করতে পারবেন। একই কম্পিউটারে, একই ব্রাউজারে, এভাবে একাধিক ইউজারের তথ্যও অফলাইন করে রাখা যাবে। এমনকি একই একাউন্ট একাধিক কম্পিউটারে অফলাইন করে রাখা যাবে। আর পোর্টেবল ফায়ারফক্সে ব্যবহার করলেতো কথাই নেই, ইচ্ছেমত বহন করা যাবে (সিডিতে রাইট করেও রাখা যাবে) আর অপারেটিং সিস্টেম পরিবর্তন বা নতুন করে ইনস্টল করলেও সমস্যা নেই। জিমইেল অফলাইন আপতত উইন্ডোজ (এক্সপি+), ম্যাক এবং লিনাক্সে ইন্টারনেট এক্সপ্লোরার৬+, ফায়ারফক্স ১.৫+, সাফারিতে সর্মথন করবে। এছাড়াও সকল ধরনের তথ্যই জিমেইলের অফিসিয়াল ব্লগ http://gmailblog.blogspot.com থেকে পাওয়া যাবে।
Subscribe to:
Posts (Atom)